সড়কের পাশে পড়ে ছিল ইজিবাইকচালকের লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১২:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১২:০৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুজন মিয়া (৪৫) নামে এক ইজিবাইকচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার একটি সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সুজন মিয়া চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর এলাকার মো. সুরুজ মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি শাহী মসজিদের পাশে অবস্থিত মনসুর মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বাংলা ট্রিবিউনকে জানান, আটি ওয়াপদা এলাকার শাখা সড়কের পাশ থেকে সুজন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত না। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লাশের পাশে একটি ইজিবাইক ছিল। তবে অন্য কিছু খোয়া গেছে কি-না তা এই মূহূর্তে বলা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান