‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশে গজব পড়েছিল’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ০২:০০আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০২:০১

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, 'বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দেশে গজব পড়েছিল। এরপর সরকার পরিবর্তন হয়েছে, নেতা পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিক দলের আদর্শ ও নীতির পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টি; এই দলগুলো দেশের জনগণকে বোকা বানিয়েছে। তারা মুদ্রার এপিট-ওপিট।'

রবিবার (০৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের   মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম বলেন, 'বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ন্যায়বিচার, সাম্য, মানবাধিকার, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি। তারা এসব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এজন্য দেশ থেকে ন্যায়বিচার পালিয়ে গেছে। সরকারের সমালোচনা করলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।'

দেশের জনগণকে ইসলামী আন্দোলনের পতাকাতলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা নীতি ও আদর্শের পরিবর্তন চাই। এজন্য সুষম ফলের গাছ রোপণ করতে হবে আমাদের।'

ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহামাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল করিম আকরাম ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম