আজও জামিন পাননি স্মৃতি

রাজবাড়ী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৭:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৭:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় গ্রেফতার রাজবাড়ী মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতি ইসলামের (৩৫) জামিন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে তার জামিনের আবেদন করা হয়। বিচারক কায়ছুন নাহার সুরমা জামিন নামঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪ অক্টোবর (মঙ্গলবার) দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন (বুধবার) দুপুরে রাজবাড়ীর এক নম্বর আমলি আদালতে জামিনের জন্য আবেদন করলে নামঞ্জুর করেন ‌সি‌নিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা। 

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট দুপুরে নিজের ফেসবুকে আইডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে সরকারপ্রধানকে কটূক্তি করা হয়ে অভিযোগ এনে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী থানায় মামলা করেন।

এক মাস আগের স্ট্যাটাস নিয়ে এখন অভিযোগ করার কারণ জানতে চাইলে মামলার বাদী বলেন, ‘স্মৃতি প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় আপত্তিকর কথা বলেন। এই পোস্ট মাসখানেক আগে দিয়েছেন। অন্য একটি স্ট্যাটাস দেখতে গিয়ে এটি দেখতে পেয়েছি। তা ছাড়া এ সংক্রান্ত তথ্যপ্রমাণ জোগাড় করতে সময় লেগেছে।’

সোনিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পরদিন তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা তার দুই শিশুসন্তান ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। তার পাশে থেকে জামিনের জন্য সব প্রকার আইনি সহায়তার আশ্বাস দেন। অপরদিকে সোনিয়া আক্তারের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম