গাজীপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ২০

গাজীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ২৩:০২আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২৩:০২

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে গেছে বিএনপির কর্মসূচি। এই ঘটনায় পুলিশের চার জনসহ কমপক্ষে ২০ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও গুলি ছুড়েছে।

সোমবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শহরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ আয়োজন করে। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা হুমায়ূন কবির খান, আজিজুর রহমান পেরা, ভিপি হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

গাজীপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ২০

জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন দাবি করেন, সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ শোক র‌্যালি দলের জেলা কার্যালয় থেকে বের করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় যুবদল নেতা জাকিরসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। কমপক্ষে ১৫-১৬ নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সদর উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ডালিয়াসহ ৮/১০ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে পুলিশ-বিএনপির সংঘর্ষে আহত ২০

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-সহকারী পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ দাবি করেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ শেষ করার পরপরই সড়ক অবরোধ করে মিছিল বের করার চেষ্টা করেন। এই সময় জনদুর্ভোগের কথা বিবেচনা করে তাদের মিছিল না করার অনুরোধ করি। কিন্তু তারা অনুরোধ উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং পতাকা ও ব্যানারের লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে এসআইসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। 
তিনি আরও দাবি করেন, আত্মরক্ষার্থে পুলিশ টিয়ালশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে। আহত পুলিশ সদস্যদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  

গাজীপুর মেট্রোপলিটর পুলিশের সদর থানার ওসি জিয়াউল ইসলাম দাবি করেন, হামলায় মহানগর পুলিশের এসআই উৎপল, কনস্টেবল কামরুল ইসলাম, মনির হোসেন ও সাব্বির হোসেন আহত হন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম