নাসিম ওসমান সেতু থেকে ইট-পাটকেল নিক্ষেপ, মাথা ফেটেছে লঞ্চযাত্রীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২২, ০১:২৫আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০১:২৫

দুই দিন আগেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু। ১ দশমিক ২৯ কিলোমিটার দীর্ঘ নতুন এই সেতু থেকে যাত্রীবাহী লঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে একদল যুবক। এতে লঞ্চের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনের মাথা ফেটে গেছে। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমএল হিরাশিকো নামের একটি লঞ্চ নারায়ণগঞ্জ ঘাট থেকে ৮টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। রাত ৮টা ৪০ মিনিটে নাসিম ওসমান সেতু অতিক্রমের সময় সেতুর ওপর থেকে কয়েকজন যুবক লঞ্চটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে লঞ্চের তিন যাত্রী গুরুতর আহত হন। পরে মুন্সীগঞ্জ ঘাটে লঞ্চ নোঙর করার পর আহতদের হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে মাথা ফেটে যাওয়া রমজান মিয়াকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. ফেরদৌস হাসান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, নদীতে কোনও ঘটনা ঘটলে সেটি দেখার দায়িত্ব নৌ-পুলিশের। সেতু থেকে কারা ইট-পাটকেল ছুড়েছে তা আমরা জানি না। এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সড়ক ও জনপদ বিভাগে এগুলো দেখভাল করার লোকবল নেই। পুলিশ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। জনসচেতনতা তৈরি করা ছাড়া এ ব্যাপারে কিবা করার আছে আমাদের। তাছাড়া পুলিশের পক্ষেও কি সারাক্ষণ এখানে নিরাপত্তা দেওয়া সম্ভব, প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, উদ্বোধনের দিন আমরা সেতুটি পতাকা দিয়ে সাজিয়েছিলাম। কিন্তু সেগুলোও কে বা কারা খুলে নিয়ে গেছে জানি না। আমার মনে হয়, বিদ্যালয়ে আমরা এসব ব্যাপারে শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে পারি।

এ ব্যাপারে জানতে চাইলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জোনের নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, নদীর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নৌ-পুলিশের। সেতুর ওপর থেকে কেউ ইট-পাথর ছুড়লে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আমাদের নেই।

প্রসঙ্গত, গত সোমবার (১০ অক্টোবর) নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতুটি পূর্বে বন্দর উপজেলা মদনগঞ্জ এবং পশ্চিমে নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে বন্দর উপজেলার লাখ লাখ মানুষ এই সেতুটি ব্যবহারে সুফল ভোগ করবে। সেই সঙ্গে পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা দক্ষিণাঞ্চলের মানুষও মুন্সিগঞ্জ হয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু দিয়ে মদনপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেতে পারবেন। ফলে রাজধানীর ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের ওপর যানবাহনের চাপও কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের।

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের