গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেলো চালকের

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১১:৪৯আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১:৫১

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক শাহীন মিয়া (২২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন গাড়িতে থাকা আরেকজন।

শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শাহীন মিয়া সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া এলাকা থেকেপ প্রাইভেটকার চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন শাহীন। সাবেদের চালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই শাহীন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত তার সহকারী ছানোয়ারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশি গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক শাহীন। পরে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম