গাড়িচাপায় প্রাণ গেলো ভ্যানচালকের

মাদারীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১৭:২২আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৭:২২

মাদারীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সুশান্ত বালা (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ১২টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুশান্ত বালা মস্তফাপুরের বড় বাহাদুরপুর এলাকার মৃত অপেন বালার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরে হর্টিকালচার অফিসের সামনে সুশান্ত বালাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুশান্ত বালা বেকারির খাদ্যসামগ্রী নিয়ে ভ্যান চালিয়ে রাজৈরের দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনও যানবাহন তাকে চাপা দিয়ে চলে গেছে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা য়াদ মাহমুদ বলেন, ‘ হাসপাতালে আনার আগেই সুশান্ত বালার মৃত্যু হয়েছে।’

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম