নিজ কক্ষে ডেকে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অধ্যক্ষ আটক  

মানিকগঞ্জ  প্রতিনিধি 
১৭ অক্টোবর ২০২২, ১৮:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:৫৫

মানিকগঞ্জে আফরোজা-রমজান বালিকা মাদ্রাসায় এক ছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা কামালকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৭ অক্টোবর) বিকালে সাড়ে তিনটার দিকে অভিযুক্ত অধ্যক্ষকে মাদ্রাসা থেকে আটক করা হয়। তার বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সদর থানার ওসি আব্দুর রউফ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় আফরোজা-রমজান বালিকা মাদ্রাসার অবস্থান। বেলা ১১টার দিকে মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল ওই ছাত্রীকে তার রুমে ডেকে নিয়ে  শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ও ধর্ষণের চেষ্টা করেন। সেসময় ওই ছাত্রী চিৎকার করলে অভিযুক্ত অধ্যক্ষ মোস্তফা কামাল তাকে ছেড়ে দেন। পরে ভুক্তভোগী ছাত্রী তার বোনকে মোবাইল ফোনে ঘটনাটি জানায়। ওই ছাত্রীর দুলাভাই মানিকগঞ্জ সদর থানা পুলিশকে বিষয়টি জানান। 

পুলিশ জানায়, মেয়েটির পরিবার এখনও লিখিত অভিযোগ না করলেও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগের প্রেক্ষিতে মাদ্রাসার অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম