ঝড়-বৃষ্টির মধ্যে সড়কে প্রাণ গেলো ২ পুলিশ সদস্য ও এক আসামির

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৩:৩২আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৩:৩৯

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুই পুলিশ সদস্য ও এক আসামি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক উপ-পরিদর্শক (এসআই) ও আরেক আসামি।

সোমবার (২৪ অ‌ক্টোবর) রাত ৮টার দি‌কে মধুপুর-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের মধুপুরের গোলাবা‌ড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাজহারুল আ‌মিন এ তথ্য জানান।

নিহতরা হ‌লেন—জামালপুর সদরের নারায়ণপুর পু‌লিশ ফাঁড়ির কনস্টেবল নুরুল ইসলাম ও সো‌হেল রানা এবং ধর্ষণ মামলার আসামি লালন মিয়া (২৪)। তার বাড়ি জামালপুর সদ‌রের গজারহাটা গ্রা‌মে।

ও‌সি মাজহারুল আ‌মিন জানান, নারায়ণপুর তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা ধর্ষণ মামলার দুই আসামির ডিএনএ পরীক্ষা শেষে মাইক্রোবাসে ঢাকা থেকে ফিরছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে মাইক্রোবাসটি রাত ৮টার দিকে গোলাবাড়ি এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এক পুলিশ সদস্য ও আসামি লালনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে তিন জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। বর্তমানে গাড়ির চালক ও উপ-পরিদর্শক আজিজুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তি‌নি আ‌রও জানান, সকা‌লে লাশ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া‌ শে‌ষে পু‌লিশ সদস্যদের লাশ যার যার ইউ‌নি‌টে পাঠা‌নো হ‌বে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের