উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৭:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:৩৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন অংশে খানাখন্দ ও গর্তে বৃষ্টির পানি জমে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে করে এই সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও সাধারণ মানুষের চরম ভোগান্তিতে পড়ছেন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান এ সড়কে চলাচলকারী যানের চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে উভয়মুখী লেনে যানজট দেখা দিয়েছে। তবে মহাসড়ক যানজটমুক্ত রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগের একাধিক দল মহাসড়কে থেকে চেষ্টা অব্যাহত রাখছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সেনাকল্যাণ ভবন, মিলগেট, স্টেশন রোডে রয়েছে তীব্র যানজট। এই যানজট উত্তরা পর্যন্ত দীর্ঘ হয়েছে। অনেকেই গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন। তারা বলছেন, রাস্তায় হেঁটে বা অন্যকোনও মাধ্যমে যাওয়ারও উপায় নেই। তাই বাধ্য হয়েই বসে থাকতে হচ্ছে।

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট

টঙ্গীর চেরাগ আলী এলাকার স্থানীয় বাসিন্দা সৈয়দ শামসুর রায়হান জানান, গতকালের (সোমবার) টানা বৃষ্টির কারণে গাজীপুরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ছাড়াও মহাসড়কের বিভিন্ন জায়গায় সৃষ্টি হওয়া গর্তে পানি জমে ছিল। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। অনেকেই যানজটের কারণে অফিসে যেতে পারেননি।

ময়মনসিংহের ফুলবাড়ীয়াগামী আলম এশিয়া পরিবহনের যাত্রী শামসুল হক বলেন, ‘বৃষ্টির কারণে টঙ্গীর মিলগেট এলাকায় খানাখন্দে পানি জমেছেন। এতে আজ সকাল থেকেই তীব্র যানজট বাধে। সাধারণ মানুষ ও চাকরিজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহনগুলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে একই জায়গায়। বিরক্ত হয়ে অনেকেই হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন।’

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট

বোর্ড বাজার এলাকার স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই সড়কের ছোটবড় খানাখন্দ ও গর্তে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটে। মহাসড়কে নিয়মিত চলাচলকারী চালক, যাত্রী ও পথচারীদের ভোগান্তি পোহাতে হয়। গর্তে পানি জমে থাকায় কোনও গাড়িই সামনে এগোতে পারছে না। এতে যানবাহনের গতি কমে গিয়ে উভয়মুখী সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।’

ট্রাফিক ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়কের খানাখন্দ ও গর্তে গাড়ি আটকে যাওয়ায় উভয়মুখী সড়কে সকাল থেকেই চালক ও যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন। বিশেষ করে বেশি খারাপ অবস্থা টঙ্গীর মিলগেট এলাকায়। এখানে গর্ত আর বিআরটির প্রকল্পের কাজের কারণে সড়ক ছোট হওয়ার কারণে এক লেনে যানবাহন চলাচল করছে। ফলে স্বাভাবিকের চেয়ে কম গতি নিয়ে যানবাহন চলাচল করায় উভয় পাশেই দেখা দিয়েছে যানজট।’

উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে টঙ্গীর মিলগেট থেকে উভয়মুখী সড়কে ছোটবড় গর্ত ও খানাখন্দে পানি জমে থাকায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করছে। আশা করছি, এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম