প্যাডে লেখা ঢামেক থেকে পাস করা চিকিৎসক, অভিযানে ভুয়া প্রমাণিত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ২১:৪৯আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২১:৪৯

টাঙ্গাইলের মধুপুরে মাসুদ আহমেদ (৩৬) নামের এক ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার শাহজালাল ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়।

কথিত চিকিৎসক মাসুদ আহমেদ ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে অবস্থিত শাহজালাল ফার্মেসিতে বসতেন। তিনি বরিশালের মুলাদি উপজেলার বানীমর্দান গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। চিকিৎসাপত্রের প্যাডে নিজেকে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। ডিগ্রি লিখেছেন এমবিবিএস ঢাকা, পিজিটি শিশু, সিসিডি বারডেম, এফসিপিএস মেডিসিন। দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন এই ভুয়া চিকিৎসক।

জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার শাহজালাল ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় কথিত চিকিৎসক মাসুদ আহমেদ তার ডাক্তারি পড়াশোনার কোনও সনদপত্র দেখাতে পারেননি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা ও ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, মাসুদ আহমেদ লিখেছেন তিনি ঢাকা মেডিক্যাল থেকে এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রি নিয়েছেন। কিন্তু আসলে তিনি কোনও মেডিক্যালে পড়াশোনা করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কথিত চিকিৎসক মাসুদকে এবং শাহজালাল ডায়াগনস্টিকের মালিককে জরিমানা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম