ভুয়া ভাউচারে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৬:৫৬আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬:৫৬

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রকল্পের টাকা তুলে আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে জেলা শহরের খাগদী এলাকায় আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। 

দুদকের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, ‌‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি ও বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল-ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১-২২ অর্থবছরে সরকারের রাজস্ব তহবিল থেকে প্রকল্পের সম্পূর্ণ ব্যয় মেটানো হয়। প্রকল্পের বরাদ্দ হওয়া অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযোগের বিষয়টি তদন্তের জন্য প্রকল্পটির বিল-ভাউচার সংগ্রহ করা হয়েছে। এসব বিল-ভাউচার যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম