প্রতিবেশীর শিশুকে হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

কি‌শোরগঞ্জ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২২, ১৭:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৭:২৮

কি‌শোরগ‌ঞ্জের ভৈরবে প্রতিবেশীর সাত মাস বয়সী শিশু‌কে হত্যার দা‌য়ে কল্পনা বেগম নামে এক নারী‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ অক্টোবর) বিকালে মামলার একমাত্র আসামি ওই নারীর উপস্থিতিতে কি‌শোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সা‌য়েদুর রহমান খান এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পি‌পি আবু সাঈদ ইমাম জানান, আজকের রা‌য়ে ওই নারীকে যাবজ্জীবনসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কল্পনা বেগম জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর-বড়কান্দা গ্রামের সেরাজ মিয়ার স্ত্রী।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ জুলাই বি‌রো‌ধের জেরের ধ‌রে প্রতিবেশী শিল্পী বেগমের সাত মাস বয়সী ছেলে নূরুন্নবী‌কে ঘর থেকে অপহরণের পর শ্বাস‌রো‌ধে হত্যা ক‌রে কল্পনা ও তার ভাই না‌হিদ মিয়া। তিন দিন পর ওই শিশুর লাশ গ্রামের দ‌ক্ষিণপা‌শের ময়লার স্তূপ থেকে উদ্ধার ক‌রে পুলিশ। প‌র দিন শিশু‌টির মা থানায় মামলা কর‌তে গেলে হত্যা মামলা নেয়নি পুলিশ। তবে প‌রে ২২আগস্ট নিহত শিশুর মা শিল্পী বেগম বাদী হ‌য়ে ‌কি‌শোরগঞ্জ আদালতে এক‌টি হত্যা মামলা করেন। এতে কল্পনা ও তার ভাই না‌হিদ‌কে আসামি করা হয়।

আদালতের নির্দেশে ২০১৮ সালের ১৪ জানুয়ারি মামলা‌টি রেকর্ড ক‌রে ভৈরব থানা পুলিশ। মামলার পর প্রধান আসামি কল্পনা‌কে গ্রেফতার ক‌রা হয়। একই বছরের ৮ ফেব্রুয়ারি কল্পনা ১৬৪ ধারায় আদালতে স্বীকা‌রো‌ক্তি দেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালা‌তে কল্পনার বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ভৈরব থানার এসআই হা‌বিবুর রহমান। চার্জশিট থেকে অন্য আসামি না‌হিদ মিয়ার নাম বাদ দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আজ ওই হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক