দুর্ভিক্ষের আগেই জনগণ সরকারের পতন ঘটাবে: মির্জা আব্বাস

টাঙ্গাইল প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৬:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৭:৩২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বর্তমান সরকারকে হটানোর জন্য আন্দোলনের বিকল্প নেই। এটি লুটেরা, ডাকাত ও দুর্ভিক্ষের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে চুরি, ডাকাতি, দুর্ভিক্ষ থাকবে না, এটা তো হয় না। এই দেশের জনগণ দুর্ভিক্ষ মোকাবিলার আগেই হাসিনা সরকারের পতন ঘটাবে।’ 

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকার গণতন্ত্র হত্যা করেছে। জনগণের মূল্যায়ন আজকে নেই। ভোট তো আজকে দেশে নেই। ১৫ বছর আগে যারা ভোটার হয়েছেন, তারা বলছেন নিজের ভোট তো দিতে পারলাম না। আমরা বিশ্বাস করি, আগামীতে এই ধরনের নির্বাচন আর হবে না। ইনশাআল্লাহ আমরাও হতে দেবো না। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাবো। এ ছাড়া আমাদের আর কোনও বিকল্প পথ নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দল প্রতিষ্ঠার পর তাকে শাহাদতবরণ করতে হয়েছে। অনেকেই ভেবেছিলেন, তাকে হত্যা করলেই বিএনপি শেষ। পরে নেতৃত্বে এলেন খালেদা জিয়া। তিনি দলকে লালন করে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আজকে তারেক রহমান দলকে পুরোপুরি পরিচর্যা করে একটি পূর্ণাঙ্গ দলে রূপান্তরিত করলেন। এই দলকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কর্মীরা ঐক্যবদ্ধ থাকবো। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।’

শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম, ওবায়দুল হক নাছির, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

প্রসঙ্গত, প্রায় ১৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে দুই হাজার ৩২৩ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম