রিমান্ড মওকুফের জন্য টাকা নিয়ে নিজেই রিমান্ডে নারী মেম্বার

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ০০:০২আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০০:০২

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে কল্পনা আক্তার জয়ন্তী নামে এক নারী ইউপি সদস্যের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

কল্পনা আক্তার জয়ন্তী সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ফৈলার ঘোনা গ্রামের মজনু মিয়ার বিরুদ্ধে সাবেক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে সদর থানায় মামলা করা হয়। সেই মামলা নিষ্পত্তি ও মজনু মিয়ার রিমান্ড মওকুফের জন্য সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য কল্পনা আক্তার জয়ন্তী মজনুর পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন। এক লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য মজনুর পরিবারকে চাপ দেন কল্পনা আক্তার জয়ন্তী। পরে চাঁদাবাজির অভিযোগে মজনুর মা মর্জিনা বেগম বাদী হয়ে সদর থানায় মঙ্গলবার (১ নভেম্বর) রাতে কল্পনা আক্তার জয়ন্তী ও তার ছেলে জনি মিয়ার বিরুদ্ধে মামলা করেন। বুধবার সকালে বাড়ি থেকে কল্পনা আক্তার জয়ন্তীকে গ্রেফতার করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘দুপুরে কল্পনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে সদর থানায় একদিনের রিমান্ডে আনা হয়। অপর আসামি জনি মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম