গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ০২:৩৫আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০২:৩৫

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) বিকালে কাপাসিয়ার উরুন মধ্যপাড়া এলাকায় এবং কালীগঞ্জের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গাজীপুর মহানগরীর আবুল কাশেম (৬৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার বরশিপুরা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হাবিবুর রহমান হাবু এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বারমাসিয়া গ্রামের মন্ডল হাজদার ছেলে মিলন হাজদা (২৫)। মিলন হাজদা নরসিংদীর পলাশ এলাকায় প্রাণ আরএফএল কারখানায় চাকরি করতেন।

আহতরা হলেন অটোরিকশাচালক হৃদয় (৩০), রমজান আলী (৫০) এবং জাকারিয়া (২৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, বুধবার বিকালে কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মধ্যপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। 

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় অটোরিকশা আরোহী আবুল কাশেম ও হাবিবুর রহমান হাবু ঘটনাস্থলেই নিহত হন।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান বলেন, বুধবার বিকালে টঙ্গী-নরসিংদী সড়কের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া এলাকায় দুমড়েমুচড়ে পড়ে থাকা সিএনজি অটোরিকশার ভেতরে মিলন হাজদার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম