পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ০৬:২৩আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৬:২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইরা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের সিঙ্গারটেক গ্রামে গৃহবধূর বাবার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ইরা পুলিশ কনস্টেবল দেওয়ান হোসেন আলীর স্ত্রী। তার বাবার নাম আব্দুল মান্নান।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইরা আক্তার উপজলার সিঙ্গারটেক গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। তিনি শেখরনগর একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। এক বছর আগে চিত্রকোট এলাকায় পুলিশ কনস্টেবল দেওয়ান হোসেন আলীর সঙ্গে তার বিয়ে হয়। হোসেন আলী আশুলিয়ার শিল্প পুলিশে কর্মরত রয়েছেন। তাই ইরা বাবার বাড়িতেই থাকতেন।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাছির উদ্দীন শেখ বলেন, রাতে ইরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের  রিপোর্ট পেলে বলা যাবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম