কথাটি আপনার বাবা শুনলে রাগ করতেন, প্রধানমন্ত্রীকে কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ২২:০২আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ২২:০২

কৃষকশ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিক হয়নি। কারণ কারও উপকার করে তা বলতে হয় না। কথাটি আপনার বাবা শুনলে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) রাগ করতেন, কষ্ট পেতেন।’

গত সংসদ নির্বাচনে পুলিশের করা মামলায় কারাবরণ করা কৃষকশ্রমিক জনতা লীগের ৬২ জন নেতাকর্মীকে শনিবার (৫ নভেম্বর) বিকালে টাঙ্গাইলের সখিপুরে দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা দেওয়া ও গাড়ি বন্ধ করা ঠিক হয়নি। গাড়ি চালু থাকলে যে লোক হতো, গাড়ি বন্ধ করায় পায়ে হেঁটে সমাবেশে তার চেয়ে বেশি মানুষ হয়েছে। তাই এসব করে পার পাওয়া যায় না। আপনি (প্রধানমন্ত্রী) দেশের মালিক নন, সেবক।’

তিনি আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচন কোনও নির্বাচনই হয়নি। সবাই বলে সেটা ছিল, ভোট চুরির নির্বাচন। আমার মেয়ে যদি নির্বাচিত হতো তাহলে আমরাও হতাম ভোট চোরের দল। ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারাও চুরির ভোটে নির্বাচিত। ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামালকে ভালো নেতা মনে করে। কিন্তু তিনি ভালো নেতা নন, ভালো মানুষ।’

কৃষকশ্রমিক জনতা লীগের সখিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল সবুর খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কৃষকশ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম সালেক হিটলো, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম