ছদ্মবেশে তাবলিগে, ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি 
০৮ নভেম্বর ২০২২, ২২:৪৬আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০০:৩৯

গাজীপুরে চেক জালিয়াতি মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলমকে (৫২) গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানা পুলিশ। সোমবার (৭ নভেম্বর) রাতে মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) জিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের সহকারী কমিশনার (মিডিয়া) চৌধুরী মো. তানভীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার খোরশেদ আলম গাজীপুর মহানগর সদর থানার তালুকদার পাড়া (চাপুলিয়া) এলাকার মৃত মনসুর আলী মনুর ছেলে।

পুলিশ জানায়, তিনি সাজা থেকে বাঁচতে তাবলিগ জামাতের মুুসল্লিদের সঙ্গে ইজতেমা মাঠে চিল্লায় আসছিলেন। ছয় বছর ধরে তিনি তাবলিগ জামাতে অংশগ্রহণ করে পলাতক জীবন-যাপন করছিলেন।    

জিএমপির সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, চারটি চেক জালিয়াতির মামলায় ২০১৭ সালের আলাদা দুটি মামলায় এক বছর করে বিনাশ্রম, ২০১৭ সালের অপর একটি মামলায় এক বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম এবং ২০১৯ সালের এক মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেন আদালত। এসব মামলায় তার মোট অর্থদণ্ড ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

খোরশেদ আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রথমে পুলিশ জানতে পারে তিনি ঝিনাইদহ এলাকায় অবস্থান করছেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোরশেদ ছদ্মবেশ ধারণ করে তাবলিগের চিল্লায় থাকার মাধ্যমে ছয় বছর পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক