গাজীপুরের মহানগরের তেঁতুলতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারের মধ্যে নগদ তিন হাজার টাকা করে অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভার্ক এর বাস্তবায়নাধীন বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি) প্রকল্পের আওতায় তেঁতুলতলা মোড়ে এ সাহায্য দেওয়া হয়।
উক্ত অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হোসেন, কেয়ার বাংলাদেশে প্রোগ্রামের বিভিন্ন কর্মকর্তা ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে টঙ্গীর মিলগেট এলাকা সংলগ্ন দক্ষিণ তেতুঁলতলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটে। এসময় ৮ টি তুলার গুদামসহ প্রায় ৫৮টি ঘর পুড়ে যায়।
/এনএস/এআর/








