ধর্ষণে অন্তঃসত্ত্বা, আড়াই বছর পর অভিযুক্ত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৮:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৮:৫৭

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল এলাকায় ধর্ষণের পর এক তরুণীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত নাহিদ মিয়াকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরের গাছা থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

অভিযুক্ত নাহিদ মিয়া ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাসনা গ্রামের মোরশেদ আলীর ছেলে।  

র‌্যাব পোড়াবাড়ি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম মাজহারুল ইসলাম বলেন, ধর্ষক নাহিদ ভিকটিমের মামাতো ভাই। এ সুযোগে নাহিদ প্রায়ই ভিকটিমের বাড়িতে যাওয়া আসা করতো। গত ২০২০ সালের ৮ মে রাতে ভিকটিমের বাবা বাড়িতে না থাকার সুযোগে নাহিদ ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ভিকটিমকে বিয়ের কথা বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে নাহিদ। ঘটনার ৭ মাস পর নাহিদ ভিকটিমের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ময়মনসিংহ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত আসামিকে গ্রেফতারের নির্দেশ দেন। 

এ ঘটনায় ভিকটিম সহযোগিতা চাইলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদে র‌্যাব জানতে পারে আসামি গাজীপুর মহানগরের গাছা থানাধীন বটতলা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ক্যাপটেক্স পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করছে। পরে র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক