১৬শ' পিস ইয়াবাসহ এনা পরিবহনের চালক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ০৭:০২আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৭:০২

গাজীপুর মহানগরের দিঘীরচালা এলাকা থেকে এক হাজার ৬১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেল মিয়া ওরফে ফারুককে (৫৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফটিগা গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) চৌধুরী মো. তানভীর জানান, সোহেল মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা-কক্সবাজার সড়কে চলাচলকারী এনা পরিবহনের চালক। গোপন খবর পেয়ে গত প্রায় এক মাস যাবত পুলিশ তাকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। 

সে বিভিন্ন সময় সড়ক পরিবর্তন করে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এবং কক্সবাজার আসা যাওয়া করে। এনা ছাড়াও সে একই গন্তব্যর অন্য একটি পরিবহনও চালাতো। আসামি সোহেল পরিবহন চালানোর পাশাপাশি কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও গাজীপুরে বিক্রয় করতো। এ ঘটনায় তার বিরুদ্ধে মহানগরের বাসন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার (১১ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম