মাদারীপুর থেকে ফরিদপুরে যাচ্ছে না বাস

মাদারীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৩:১০আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৫:০০

মাদারীপুর-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকে মাদারীপুর থেকে কোনও বাস ফরিদপুরে যাচ্ছে না। তবে রাজধানীসহ অন্য জেলার সঙ্গে মাদারীপুরের বাস চলাচল স্বাভাবিক রয়েছে। 

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১১ ও ১২ নভেম্বর ধর্মঘট ডেকেছে। সেজন্য মাদারীপুর থেকে কোনও বাস ফরিদপুরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাদারীপুর থেকে ফরিদপুরের উদেশ্যে কোনও বাস ছেড়েও যাচ্ছে না।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়, ‘মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

এদিকে বাস বন্ধ থাকায় অনেকে জরুরি প্রয়োজনে মাদারীপুর থেকে ভেঙে ভেঙে ফরিদপুরে যাচ্ছেন। এতে বাড়তি টাকা গুণতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মাদারীপুর বাসস্ট্যান্ডে ফরিদপুর যাওয়ার জন্য আসা আবদুর রহমান বলেন, ‌‌‘জরুরি কাজে ফরিদপুর যেতে হবে তাই এখানে এসেছিলাম। এসে শুনি বাস বন্ধ। তাই যে গাড়ি পাচ্ছি ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছি।’

ফরিদপুর যাওয়ার জন্য মাদারীপুর বাসস্ট্যান্ডে আসা রওসন ঘরামী নামে এক যাত্রী বলেন, ‘ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আমার এক অসুস্থ আত্মীয়কে দেখতে যেতে হবে। কিন্তু বাস বন্ধ। তাই ভেঙে ভেঙে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার জানান, শুক্র ও শনিবার মাদারীপুর থেকে ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে অন্য জেলায় বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. মাহবুর হাওলাদার বলেন, ‘মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম