দুর্ঘটনায় প্রাণ গেলো বাবার, ছেলে হাসপাতালে

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ১৭:৫১আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৭:৫১

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবার মৃত্যু হয়েছে, আহত ছেলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় দোষী চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

দুর্ঘটনায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার জয়গঞ্জ গ্রামের মফিজুল হকের ছেলে মোখলেছুর রহমান (৪৪) প্রাণ হারান। আহত হয় তার ছেলে ফয়সাল আহমেদ (১২)। মোখলেছুর রহমান স্থানীয় নাসির গ্লাস কারখানার কর্মী। আটক চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সিংগুড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে যান চালক মোখলেছুর রহমান ও তার ছেলে ফয়সাল আহমেদ। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আঘাতপ্রাপ্ত মোখলেছুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম