চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ৫ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৫:৪৫আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:৪৭

ফরিদপুরে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের (স্পেশাল ট্রাইব্যুনালের) বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। এ সময় নূর ইসলাম ওরফে নজরুল ইসলাম (৪৪) নামে এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেষপুরের গ্রামের মো. ইসরাইলের ছেলে।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামি হলো-কাশিয়ানীর ব্যাসপুর গ্রামের মৃত ইছাহাক শেখের ছেলে মিরাজ ওরফে মিরুজ (৩৯), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কোনাগ্রামের কদর শেখের ছেলে মনির শেখ (৩৪), মৃত আকরাম মোল্যার ছেলে ইকতার মোল্যা (৩৩) ও বোয়ালমারীর বনচাকী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এনায়েত আমীন (৩৯)।

আদালতের এপিপি অ্যাডভোকেট নওয়াবউদ্দিন জানান, আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ী গ্রামের শহিদুল ইসলাম কালাচান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই  বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় রাস্তার দুই পাশে গাছে রশি বেঁধে শহিদুলকে ফেলে দেয় আসামিরা। এরপর আসামি মনির মোটরসাইকেল রাখে এবং অন্যরা তাকে ক্ষেতের মধ্যে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এরপর সেখানেই শহিদুলের মৃত্যু হয়।

পরদিন উপজেলার কোনাগ্রামে পাটক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মাথায়, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় শহিদুলের চাচা আক্কাস শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৩১ জুলাই মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম। মামলায় বাদী ও দুই পুলিশ কর্মকর্তাসহ আট জন সাক্ষ্য দেন। সোমবার দুপুরে মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম