হারের পর ২ কিশোরকে কুপিয়ে জখম করলো আর্জেন্টাইন সমর্থকরা

সাভার প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ২১:৪০আপডেট : ২২ নভেম্বর ২০২২, ২১:৪০

ফিফা বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এই হার মেনে নিতে না পেরে ক্ষোভে দুই কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আর্জেন্টিনার সমর্থকরা সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এই ঘটনা ঘটান। আহত দুই কিশোর আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখার আয়োজন হয়। খেলার শেষ পর্যায়ে আর্জেন্টিনার হেরে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন দলটির সমর্থকরা। এক পর্যায়ে দুই কিশোরের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। পরে প্রায় ২০-২২ জন আর্জেন্টাইন সমর্থক মিলে মেহেদী ও আল আল আমিনের ওপর হামলা চালান। এক পর্যায়ে দুই কিশোরকে তাদের এলোপাতাড়ি মারধরের পর কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম বলেন, গুরুতর জখম অবস্থায় দুই কিশোরকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ।

/টিটি/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী