কিশোরগঞ্জে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন 

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৯আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭:৩৯

কিশোরগঞ্জে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন। কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আবু সাঈদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাংগিরাই গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল মালেক (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (২৭)। রায় ঘোষণার সময় মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। তবে আব্দুল মালেক পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, আখাউড়া সীমান্ত এলাকা থেকে একটি ফেনসিডিলের চালান ঢাকার দিকে যাবে। সেই সংবাদের ভিত্তিতে রাত থেকেই ভৈরবের দুর্জয় মোড়সহ বেশ কয়েকটি এলাকায়  নজরদারি বাড়ানো হয়। পরদিন সকালে খাঁটিহাতা এলাকায় ফাহাদ ফিলিং স্টেশনের সামনে দিয়ে ক্রস করে যাওয়ার সময় একটি প্রাইভেটকারকে অনুসরণ করে করেন র‌্যাব সদসরা। পরে দুর্জয় মোড় এলাকায় প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে পেছনের ডালার থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সঙ্গে প্রাইভেটকারে থাকা দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

এ দিন রাতেই র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) সেলিম সরদার বাদী হয়ে ভৈরব থানায় আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে একটি মাদক মামলা করেন। পরদিন ১ নভেম্বর আসামি দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার তৎকালীন এসআই০ মাজহারুল ইসলাম মামলা তদন্ত করে ২০১৭ সালের ২২ ডিসেম্বর আব্দুল মালেক ও মোখলেছুর রহমানকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর জামিনে বের হয়ে আব্দুল মালেক পলাতক। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় ঘোষণা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
পল্লী চিকিৎসক হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম