প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন তাইওয়ানের তরুণী

শরীয়তপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ২০:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২০:৫৫

বাংলাদেশি যুবকের প্রেমের টানে শরীয়তপুরের নড়িয়ায় এসেছেন তাইওয়ানের এক তরুণী। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তাদের বিয়ে হয়েছে। গতকাল ছিল গায়ে হলুদ।

ওই যুবক হলেন শরীয়তপুর নড়িয়া উপজেলার রমজান ছৈয়াল (৩৪)। আজ দুপুরে রমজানের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। ওই তরুণীর নাম নিনা।

রমজান নড়িয়া পৌরসভার ৮ নম্বর পশ্চিম লোনশিং গ্রামের মৃত জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে। আজ তার নিজ বাড়িতে তাদের বিয়ে হয়। নিনা তার মা-বাবা ও ভাইকে নিয়ে তাইওয়ান থেকে গত ২১ নভেম্বর বাংলাদেশে আসেন। ওই দিনই ঢাকা আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ২২ নভেম্বর তারা শরীয়তপুরে রমজানের বাড়িতে আসেন।

রমজান জানান, ছয় বছর আগে তিনি মালদ্বীপ যান। সেখানে তিনি এবং ওই তরুণী একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে ২০১৮ সালে তাদের বন্ধুত্ব হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন ও নিনা তাইয়ান চলে যান। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। ফের দুবাইতে নিনার চাকরি হয়। সেই সুবাদে রমজানও দুবাই চলে যান। এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশে আসেন।

এদিকে এলাকার লোকজন বুধবার সকাল থেকে নববধূকে দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছেন। বিদেশি ওই তরুণীর সঙ্গে কেউ অনেকে ছবি তুলছেন।

/এফআর/
সম্পর্কিত
মরুভূমিতে পরমাণু ঘাঁটির কাছে বিশাল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক গড়ছে চীন
তাইওয়ানের স্বাধীনতার চক্রান্তের বিরুদ্ধে চীনের কঠোর হুঁশিয়ারি
তাইওয়ানে চীনা হামলার শঙ্কা নিয়ে যা বললেন ট্রাম্পের উপদেষ্টা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম