বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, ৩ ছাত্রলীগ কর্মীকে মারধর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২২:২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় উপজেলা ছাত্রলীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভিটিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। আহতরা হলেন—গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সুমন প্রধান (২৪), ছাত্রলীগ কর্মী নিঝুম (১৮) ও আরিফ হোসেন (১৯)।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশাচালক মোশাররফ হোসেন বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে আনারপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন তিন ছাত্রলীগ নেতাকর্মী। তাদের নিয়ে গজারিয়ার ভিটিকান্দি এলাকায় পৌঁছে দেখি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০-৪৫ জন বিএনপির ব্যানার নিয়ে মিছিল করছেন। একপর্যায়ে মিছিল থেকে ১৫-২০ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় অটোরিকশা ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারীরা। সেইসঙ্গে তিন ছাত্রলীগ কর্মীকে মারধর করেন তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।’

হামলায় আহত ছাত্রলীগ কর্মী সুমন প্রধান বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বিএনপি নেতাকর্মীরা অটোরিকশা ভাঙচুর শুরু করে। সেইসঙ্গে আমাদের মারধর করে। দৌড়ে পালাতে গেলে আমাদের ধরে আবারও মারধর করে।’

এদিকে, আহত তিন জনের মধ্যে সুমন প্রধানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ফরিদ মিয়া বলেন, ‘আজ আমাদের কোনও কর্মসূচি ছিল না। আমি ঢাকায় আছি। ককটেল বিস্ফোরণের ঘটনা একটু আগে শুনলাম। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানি না।’

গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত দেখতে পেয়েছি। ১৫-২০ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।’

ওসি আরও বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর দেশে অরাজকতা সৃষ্টি করতে ও জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে এ ঝটিকা মিছিল বের করেছে বিএনপি নেতাকর্মীরা। তারা একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে। এতে তিন জন আহত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের