‘এসএসসি উত্তীর্ণদের চেয়ে এইচএসসিতে ৭ লাখের বেশি আসন রয়েছে’

চাঁদপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৩:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৭:১৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবছর যে পরিমাণ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তার চেয়ে প্রায় সাত লাখ বেশি আসন এইচএসসির জন্য রয়েছে। এইচএসসির ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতো অনুষ্ঠিত হবে। তাই যেসব শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তাদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনও সুযোগ নেই। সবাই সিট পাবে।’

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘আমাদের দেশের বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো একেবারে সেরা মেধাবীদের ছেঁকে নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করে। মেধাবী শিক্ষার্থীগুলো যখন সবাই এক জায়গায় যায় তখন তাদের প্রচেষ্টায়, বাবা-মায়ের প্রচেষ্টায় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় আরও ভালো ফলাফল করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব মাহাত্ম্য রয়েছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং যোগ্য শিক্ষক রয়েছে। তাই ভর্তি প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। অনেক সিট রয়েছে। কোনও প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চেয়ে বেশি শিক্ষার্থী পড়াশোনা ঠিকমতো করলো কিনা, খারাপ পথে বা ভুল পথে চলে না যায় বাবা-মা সেটা অন্তত যাতে ঠিকভাবে নজর রাখেন। আমরা সবাই যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে তারা তাদের ভবিষ্যৎ গড়তে পারবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম