বিলের দখল নিয়ে সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৭

বিলের দখল নিয়ে সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত ১ কিশোরগঞ্জের তাড়াইলে সিংধা বিলের দখল নিয়ে দুই গ্রামের অধিবাসীদের সংঘর্ষে সাহেদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।  তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শওকত জাহান বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানান, সিংধা বিলের দখল নিয়ে সিংধা ও দিঘদাইড় গ্রামের লোকদের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে শনিবার বেলা ১১টার দিকে দুই গ্রামের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই সাহেদ আলীর মৃত্যু হয়। আহতদের কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ও তাড়াইল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক