বাল্যবিয়ে করতে এসে বর কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৫৬

কারাগার গোপালগঞ্জে বাল্যবিয়ে করতে এসে কারাগারে যেতে হলো বর সুজন বিশ্বাসকে (২৫)। শনিবার তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাশিয়ানী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার রাত ৯ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফরিদপুর জেলার আলফাডাঙ্গার নারায়ণ চন্দ্র বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো। বাল্যবিয়ের খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়।
মনিরুজ্জামান আরও বলেন, বাল্যবিয়ে করতে আসার দায়ে বর সুজন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সাজাপ্রাপ্ত বর সুজন বিশ্বাসকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো  হয়েছে।
/এআর/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম