ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্ট, ঢাকামুখী গাড়িতে তল্লাশি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৯:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২০:৫৯

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এবং মঙ্গলবার রাত থেকে সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় যথাক্রমে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের দাবি, নাশকতা এড়াতে এই তল্লাশি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর ঢাকায় প্রবেশ করতে মহাসড়ক একমাত্র সড়ক পথ। যে কারণে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়েছে। কোনও ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশিসহ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়েছে। মূলত নাশকতা এড়াতে এই তল্লাশি চলছে। এর আগে সিদ্ধিরগঞ্জসহ বেশ কয়েকটা স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এটা করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্ট, ঢাকামুখী গাড়িতে তল্লাশি

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, গত রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট বসানো হয়েছে। অবৈধ অস্ত্র ও বোমা নিয়ে কেউ যাতে ঢাকা প্রবেশ করতে না পারে, জানমালের ক্ষতি করতে না পারে। মূলত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা এড়াতে এই তল্লাশি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ সূত্র বলছে, মহাসড়কে দুটিসহ জেলায় সাতটি চেকপোস্ট রয়েছে। নতুন করে মহাসড়কে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান