‘বিএনপি ১৪ বছর ক্ষমতায় থাকলে আ.লীগের কর্মীরা দেশে থাকতে পারতো না’

শরীয়তপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:৪৮

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘বিএনপি-জামাতের দুঃশাসনের কথা এ দেশের মানুষ ভোলে নাই। তারা ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের জাতীয় নেতাদেরকেও চুরির মামলা দিয়েছিল। তাদের নির্যাতনে আওয়ামী লীগের নেতাকর্মী ঘরে থাকতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছে। জেল-জুলুমের শিকার হয়েছে। গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার, শাহ এস এম কিবরিয়াসহ অনেক নেতাকে হত্যা করছে। তা আমরা ভুলিনি। বিএনপি একসঙ্গে ১৪ বছর ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কর্মীরা এই দেশে থাকতে পারতো না।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে শরীয়তপুর জেলা পরিষদের হলরুমে নবনির্বাচিত পরিষদের কার্যভার গ্রহণ ও প্রধান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, ‘সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পালিয়ে থেকে ভিডিও কলে বিএনপির নেতৃত্ব দেয়। আবারও জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাস করে দেশে অরাজকতা করতে চায়, মানুষ হত্যা করে দেশকে অস্থিতি শীল করতে চায়। বিএনপি কখনও মানুষের পাশে না, তারা আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যা করে। এটাই হলো বিএনপির রাজনীতি। গণবিচ্ছিন্ন-গণধিকৃত বিএনপি যদি বঙ্গবন্ধুর শান্তির বাংলাদেশকে অশান্ত করতে চায়, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়ায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া বাসায় থাকতে পারছে। সুতরাং মহানুভবতাকে দুর্বলতা ভাববেন না। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামলে পালানোর পথ পাবে না বিএনপি। এই ১৪ বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। জনগণ পাশে না থাকলে কোনোদিনই সফল হবে না। আন্দোলন, নির্বাচন ও রাজপথে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।’

এনামুল হক শামীম বলেন, ‘বিএনপির মিথ্যাচার শুনতে শুনতে জনগণ এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। এ ধরনায় কোনও লাভ হবে না। ক্ষমতায় যেতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের অধীনেই অংশগ্রহণ করতে হবে। এ নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মূলত নির্বাচন ও জনগণকে ভয় পায়। তাই তারা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়। বিএনপির নেতারা অবৈধভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না। এ দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। জনগণ আগামী নির্বাচনেও পঞ্চমবারের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।’

জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্ব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন সঞ্চালনায় সভায় বিশেষ ছিলেন- অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক