নারায়ণগঞ্জে জল কামান নিয়ে পুলিশের টহল-তল্লাশি, রাতে ব্লকরেইড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ২১:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২১:০০

নারায়ণগঞ্জ শহরে জল কামান নিয়ে টহল অব্যাহত রেখেছে পুলিশ। এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ সড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের তল্লাশি ও টহল অব্যাহত রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকে শহরের চাষাঢ়া এলাকায় জল কামান নিয়ে টহল দিয়েছে পুলিশ। শহরের প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা টহল দিয়েছে। এ ছাড়াও মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এবং সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় যথাক্রমে দুটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। কোনও ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশিসহ জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জে জল কামান নিয়ে পুলিশের টহল-তল্লাশি, রাতে ব্লকরেইড

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চেকপোস্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। রাতে থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। গুরুত্বপূর্ণ এলাকা মার্ক করে ব্লকরেইড করা হবে। গতকাল রাতেও একটি স্থান ব্লকরেইড করে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

নারায়ণগঞ্জে জল কামান নিয়ে পুলিশের টহল-তল্লাশি, রাতে ব্লকরেইড

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এই অভিযান পরিচালনা করা হচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, বিএনপির সমাবেশ তো রয়েছেই- এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর, জঙ্গি পলাতক, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকসহ বিভিন্ন ইস্যুতে অভিযান চলছে।

নারায়ণগঞ্জে জল কামান নিয়ে পুলিশের টহল-তল্লাশি, রাতে ব্লকরেইড

কাঁচপুর হাইওয়ে থানার ওসি এস এম আবুল কাশেম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে একটি চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা এড়াতে এই তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ অস্ত্র-মাদক নিয়ে কেউ যাতে ঢাকা প্রবেশ করতে না পারে- সে জন্য তল্লাশি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। আর যান চলাচল স্বাভাবিক রয়েছে, যানবাহনের সংখ্যা কমেনি।

নারায়ণগঞ্জে জল কামান নিয়ে পুলিশের টহল-তল্লাশি, রাতে ব্লকরেইড

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে এ জন্য পুলিশের টহল অব্যাহত রয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটা আমাদের রুটিনওয়ার্ক।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম