বগি লাইনচ্যুত

সাড়ে ৯ ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:৪৮

টাঙ্গাইলের কালিহাতীতে লাইনচ‌্যুত মালবাহী ট্রেনের বগি সাড়ে ৯ ঘণ্টায়ও উদ্ধার হয়‌নি। ফ‌লে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এতে বি‌ভিন্ন গন্ত‌ব্যে যাওয়া ট্রেনগু‌লো আট‌কে আছে বি‌ভিন্ন স্টেশ‌নে। ফ‌লে চরম দুর্ভো‌গে প‌ড়ে‌ছেন যাত্রীরা।

সোমবার (১২ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের কালিহাতী উপ‌জেলার রাজাবা‌ড়ি রেল ক্রসিংয়ে মালবা‌হী ট্রেন‌টির ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। দুর্ঘটনাকব‌লিত ট্রেন উদ্ধার না হওয়ায় মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) সকাল ৮টা পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দ্রুতযান এক্স‌প্রেস টাঙ্গাইল স্টেশ‌নে, পঞ্চগড় এক্স‌প্রেস ম‌হেড়া স্টেশনে, বেনা‌পোল এক্স‌প্রেস ঢাকায় অবস্থান কর‌ছে, লালম‌নি এক্স‌প্রেস টুঙ্গী স্টেশ‌নেসহ রাতের ট্রেনগু‌লো আটকা আছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশনের মাস্টার রেজাউল ক‌রিম বলেন, লাইনচ‌্যুত মালবা‌হী ট্রেন এখনও উদ্ধার হয়‌নি। উদ্ধার কার্যক্রম চল‌ছে। ট্রেনের ক‌য়েক‌টি ব‌গি টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌নে এবং বা‌কি ব‌গিগু‌লো বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশ‌নে নি‌য়ে তারপর ক্ষ‌তিগ্রস্ত ব‌গির কাজ করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হ‌বে। ত‌বে সকাল ১০টার ম‌ধ্যে ট্রেন চলাচল স্বাভা‌বিক হওয়ার আশা করা যা‌চ্ছে।

/এফআর/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম