বাস খাদে পড়ে দুই শ্রমিক নিহত, আহত ২০

সাভার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ১১:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১১:২০

ঢাকার ধামরাই উপজেলায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সানোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ধামরাইয়ের কুশুরা এলাকার আকলিমা আক্তার (৪০) ও চৌহাট এলাকার সুরিয়া বেগম (৩০)। আহতদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কালামপুর এলাকার প্রতীক সিরামিক কারখানার একটি বাস প্রায় ৩৫ জন শ্রমিক নিয়ে কারখানার উদ্দেশ্যে রওনা দেয়। পরে সানোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। বাসের ভেতরে থাকা আরও ২০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম