তুরাগ রেল সেতুতে ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধার হয়নি ৫ ঘণ্টায়ও

গাজীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯:১৪

গাজীপুরের টঙ্গীর তুরাগ রেল সেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকায় প্রবেশের ডাউন লাইনে ট্রেন চলাচল করছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের ওই সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে জংশনের মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল সেতু পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি আপ লাইনের ওপর থামিয়ে দেয়া হলে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল ৩টার দিকে ওই ট্রেনের শান্টিং খুলে সামনে থাকা আট বগিসহ ট্রেনের ইঞ্জিন টঙ্গী স্টেশনে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকেও ওই বগি উদ্ধার করা সম্ভব হয়নি। এতে ঢাকে থেকে আপ লাইনে কোনও ট্রেন চলাচল করছে না। ওই পথে চলাচলকারী ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। দুর্ঘটনাস্থলটি যেহেতু সেতুর ওপর তাই বগি উদ্ধারে কিছুটা ঝুঁকি রয়েছে।

টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই ছোটন শর্মা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাঁজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম