বৃদ্ধের ওপর দিয়ে গেলো একের পর এক গাড়ি, চাদর-টুপি দেখে শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৩৫

মাদারীপুরের শিবচর উপজেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় লালমিয়া তালুকদার (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

লালমিয়া তালুকদার ওই উপজেলার দক্ষিণ চরজানাজাত এলাকার রনাই তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে যান লালমিয়া। রাত ৮টার দিকে তিনি এক্সপ্রেসওয়ের একপাশ ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক্সপ্রেসওয়ের বেশ কয়েকটি গাড়ি তার ওপর দিয়ে যায়। এতে তার হাড়-মাংস ছিন্নভিন্ন হয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

পরিচয় না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে ওই ওয়াজের ও এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়। এ সময় লালমিয়ার ছেলে মহাসিন পরনের চাদর ও মাথার টুপি দেখে বাবার মরদেহ শনাক্ত করেন।

মহাসিন বলেন, ‘রাতে যখন এলাকায় মসজিদের মাইক দিয়ে ঘটনা প্রচার করছিল, তখন আমরা থানায় গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি। আমাদের কোনও আপত্তি না থাকায় থানা ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করেছে।’

শিবচর হাইওয়ে থানায় উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকি জানান, রাতে ৯৯৯-কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, সড়কের পাশে ছিন্নভিন্ন ও খণ্ডিত মরদেহ পড়ে আছে। মরদেহ দেখে চেনার কোনও উপায় ছিল না। পরে ওই এলাকার মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হলে নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ শনাক্ত করেন। পরে তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের