সাড়ে ৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ১১:০১আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:০৮

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ভোর ৫টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় ঘাট এলাকায় আটকা পড়ে প্রায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন। এতে শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৫টা থেকে পদ্মা নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১১টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। 

/এসএইচ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান