নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৬, ১৩:০৪আপডেট : ০১ জুন ২০২৬, ১৩:০৪

ঈদের ছুটি শেষে নৌপথে ভোগান্তি ছাড়াই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সোমবার (১ জুন) সকাল থেকেই টানা এক সপ্তাহ ছুটি কাটিয়ে নৌপথে ফেরার পথে মানুষ বিড়ম্বনা ছাড়াই ঢাকায় ফিরতে পারছে। 

এদিকে যারা ঈদে বাড়ি ফিরতে পারেনি তারা নৌপথে দক্ষিণাঞ্চলে দিকে রওনা হতে দেখা গেছে।

ঈদের ছুটি এক সপ্তাহ শেষে কর্মদিবস শুরু হওয়ার কারণে সোমবার সকাল থেকেই চাঁদপুর, ভোলা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ নৌপথে লঞ্চে করে ঢাকার দিকে ছুটতে দেখা গেছে। যাত্রীরা বলছেন, এবার লঞ্চ ভাড়া আগের মতো রয়েছে, ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছি।

চাঁদপুর থেকে সোনারতরী লঞ্চে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসা যাত্রী শাফিন দেওয়ান জানান, এবারে ঈদে যেভাবে ভোগান্তি ছাড়া পরিবার পরিজন নিয়ে বাড়িতে গিয়েছি ঠিক ফিরতি যাত্রায়ও কোনও ভোগান্তি হয়নি। চাঁদপুর থেকে যথাসময়ে লঞ্চ ছেড়েছে বাড়তি ভাড়া গুনতে হয়নি, স্বাভাবিক সময় যেমন ভাড়া সে ভাড়া দিয়ে আসছি।

ইয়াসিন আরাফাত বলেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। ঈদে আমার ছুটি ছিল না তাই এখন বাবা-মা পরিজনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি। ঘাটে তেমন চাপ নেই স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে। 

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, আজ থেকে কর্মদিবস শুরু হওয়ার কারণে সকাল থেকেই পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। তবে ভোগান্তি ছাড়াই সুশৃঙ্খলভাবে যাত্রীবাহী লঞ্চে করে ঘাটে আসছেন এবং যারা ঈদে বাড়ি ফিরতে পারেনি তারা বাড়ি ফিরছেন।

মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল রাজ্জাক জানান, ঈদে এই নৌপথে ঘরমুখো যাত্রা যেমন নির্বিঘ্ন ছিল। ফেরার পথেও কোনও বিড়ম্বনা নেই। মানুষ স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারছে। তবে এখনও পর্যন্ত ঢাকায় ফিরতি যাত্রীর তেমন চাপ নেই স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা চাপ বেড়েছে। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে কোনও ভোগান্তি নেই। অনেকে আবার বাড়িতে যাচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
প্রাণ বাঁচানো গেলেও দুর্ঘটনা ঠেকানোর উপায় কী
নদীতে পড়া বাসে ৩৭ জন যাত্রী ছিলেন, আসছিলেন কুষ্টিয়া থেকে
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ