নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাত ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার বাগদি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাগদি এলাকায় একদল সশস্ত্র ডাকাত রবিবার রাতে যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টার সময়ে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় একজন ধরা পড়ার পর তাকে পিটিয়ে গুরুতর আহত করলে পরে তার মৃত্যু ঘটে।
শনিবার ভোরে রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নে গণপিটুনিতে ৮ ডাকাতের মৃত্যু ঘটে।
/এইচকে/








