ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কা, কয়েক যাত্রী আহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৩:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৩:২৩

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় তিন বগির দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মে দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছালে ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় এক বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগির কয়েক জন যাত্রী আহত হয়েছেন। এই ঘটনায় ইঞ্জিনের হুক ভেঙে এক বগি লাইনচ্যুত ও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা, জানালা, গ্লাস, ওঠার সিঁড়ি ভেঙেছে।

ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কা, কয়েক যাত্রী আহত

এগারসিন্দুর ট্রেনের অ্যাটেনডেন্ট সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরবে স্টেশনে পৌঁছায় তখন ইঞ্জিন পরিবর্তনের সময় জোরে একটি শব্দ হয়। পরে দেখি, ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় তিন বগির দরজা জানালা, ফ্লোর ভেঙে যায়।

ভৈরব রেল স্টেশনের মাস্টার মো. নুর নবী জানান, স্টেশনে ট্রেন আসার পর ইঞ্জিন ঘোরানোর সময় ধাক্কায় ট্রেনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে পড়ে আছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে   পুনরায় চালু করা হবে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক