কেউ না খেয়ে থাকে না, কারও বস্ত্রের অভাব নেই: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ২১:০৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:০৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘গ্রাম কিংবা শহর, সব জায়গাতেই মানুষ ভালো রয়েছে। এখন আর কেউ না খেয়ে থাকে না। এমনকি কারও বস্ত্রের অভাব নেই।’

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে মাদারীপুর নতুন শহর এলাকায় মাদারীপুর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নিম্নআয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বিগত দিনে বিভিন্ন মার্কেটের নিচে পুরোনো কাপড় কেনার ভিড় লেগে থাকতো। সেই পরিবেশ এখন আর নেই। সবাই নতুন কাপড় চায়, আর নতুন কাপড় পড়ে।’

তিনি আরও বলেন, ‘গ্রাম এখন আর গ্রাম নেই। শেখ হাসিনা সরকারের আমলে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট মার্কেট এগুলোই এর অনন্য উদাহরণ।’

শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে মাদারীপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
শাজাহান খানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় যুবদল নেতার পদ স্থগিত
ভুতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান 
ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান