ইউনূস জামায়াতের সঙ্গে প্রেম করে টিকে আছে: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৪:০০আপডেট : ১৪ মে ২০২৫, ১৪:০০

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার শুনানি শেষে হাজতে নেওয়ার পথে তিনি বলেন, ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না।

বুধবার (১৪ মে) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান। এদিন সকালের দিকে শাজাহান খানকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে বুলেট প্রুপ জ্যাকেট, মাথায় হেলমেট ও পিছমোড়া হাত কড়া পরিয়ে সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় অন্য প্রভাবশালী মন্ত্রী-এমপিদের সঙ্গে আদালতের এজলাসে উঠানো হয়। এজলাসের মাঝামাঝিতে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের পাশে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলেন এ রাজনীতিক। শুনানির সময় চুপচাপ দাঁড়িয়েছিলেন তিনি। গ্রেফতার আবেদন মঞ্জুরের পর ছয় তলা থেকে তাদের সিড়ি দিয়ে হাঁটিয়ে নিচে নামানো হয়। সিঁড়ি দিয়ে নামানোর সময় তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। 

সাংবাদিকদের উদ্দেশ্য করে শাহাজান খান বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।

এক সাংবাদিক শাজাহান খানকে লক্ষ্য করে বলেন, দল তো নিষিদ্ধ হয়ে গেল, নির্বাচন করবেন কীভাবে? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।’ তখন তিনি খুব হাসিখুশি ছিলেন।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন তাহলে জুলাই-আগস্টের বিষয়ে কী হবে? উত্তরে শাজাহান খান বলেন, ‘জুলাই আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহি করতে হয়, করবো। অনুশোচনা প্রকাশ করতে হলে করবো।’

নতুন রাজনৈতিক দল এনসিপির বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি আতুরঘরে কালাজ্বরে ভুগছে। আর জামায়াত ইসলামের কোলে বসে জামাতিদের শুরা (মদ/শরবত) পান করছে। ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না।’

এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়।

গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
হোটেল দখলের মামলায় বিএনপি-যুবদলের ৬ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
সর্বশেষ খবর
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
‘ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-সাক্ষাৎকার দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য বিরক্তিকর’
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
একটা ‘সরি’তেই মিটুক জমে থাকা অভিমান
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
মা-বাবা আর ফিরবেন না, তবু পথ চেয়ে ১২ বছরের তসেরিং
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ