ডাকাতের গুলিতে পুলিশের দুজন আহত

নারায়ণগঞ্জ প্রনিতিধি
০৭ জানুয়ারি ২০২৩, ২০:০৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২০:০৬

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ডাকাতির সময়ে আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গোলাগুলিতে নৌ-পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) ভোরে বক্তাবলী ইউনিয়নের চর রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন- শাহ আলম (৫০), ময়না খান (৩০), বাবুল হক (৫৫), আরাফাত হালদার (৩০), হারুন ব্যাপারী (৫০), মো. হৃদয় খান (২১), শাহ জাহান খান (৪৫) ও সুজাত হালদার (৪০)। আহত দুই পুলিশ সদস্য হলেন- বক্তাবলী নৌ-পুলিশের এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান। তারা চিকিৎসাধীন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে বক্তাবলী নৌ পুলিশের পরিদর্শক মো. নান্নু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, গত রাতে ধলেশ্বরী নদীতে ডাকাতির চেষ্টাকালে আট ডাকাতকে আটক করা হয়েছে। তারা একটি বাল্কহেডে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাল্কহেডের শ্রমিকরা চিৎকার করলে নদীর আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে নৌ পুলিশ খবর পেয়ে সেখানে ছুটে যায়। তবে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ও হামলা চালায়।

তিনি আরও জানান, এতে নৌ-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও কনস্টেবল আনোয়ার সুলতান আহত হয়েছেন। এ সময় পুলিশ পাল্টা তিন রাউন্ড গুলি ছুড়ে ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকে আহত হয়েছেন। এ ছাড়াও আরও ৪-৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেছে। এই ঘটনায় মামলা হবে।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে আট জনকে আটক করেছে বক্তাবলী নৌ-পুলিশ। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক