অটোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে সবজি ব্যবসায়ী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৬

মানিকগঞ্জমানিকগঞ্জ সদর উপজেলার চান্দহর গ্রামে অটোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে তোতা মিয়া (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার এসআই  হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে তোতা মিয়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আড়তে সবজি বিক্রি করে অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে তাদের অটোবাইকটি চান্দহর গ্রামের কাজী মহসীনের বাড়ির সামনে পৌঁছালে তার গায়ের চাদরটি অটোবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই হাবিবুর রহমান জানান, নিহত পরিবার আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
/এআর/এফএস/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম