হাতকড়া-ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানো বিএনপি নেতা জামিনে মুক্ত

গাজীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৩, ২৩:৪৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ২৩:৪৬

জামিনে মুক্তি পেয়েছেন হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়া গাজীপুরের বিএনপি নেতা আলী আজম। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় কারামুক্ত হন তিনি। আলী আজম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী গ্রামের উম্মত আলীর ছেলে ও উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

রাজনৈতিক মামলায় এক মাস ৯ দিন কারাভোগের পর তিনি মুক্তি পান। আলী আজমের আইনজীবী আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান বলেন, ‘কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা একটি মামলায় গত ২ ডিসেম্বর আলী আজমকে গ্রেফতার করে পুলিশ। কারাগারে থাকা অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মা সাহেরা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। মাকে শেষবারের মতো দেখতে এবং নিজে মায়ের জানাজা পড়ানোর জন্য গত ১৯ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তির আবেদন করেন। ২০ ডিসেম্বর তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। প্যারোলে মুক্তি পেয়ে সকাল ১০টায় নিজ বাড়িতে উপস্থিত হয়ে বেলা ১১টায় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় মায়ের জানাজা পড়ান আলী আজম। মায়ের দাফন শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে। জানাজা থেকে দাফন পর্যন্ত পুরো সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরা অবস্থায় ছিলেন।’

তিনি আরও বলেন, ‘হাতকড়া ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানোর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ অবস্থায় গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক নাজমুন নাহারের কাছে জামিনের আবেদন করা হয়। পরে বিস্তারিত জেনে তার জামিন মঞ্জুর করেন বিচারক। জামিনের কাগজ কারাগারে পাঠানো হলে তা যাচাই-বাছাই করে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম