ইজতেমায় আসা আরেক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৩, ২০:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:০৮

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসা আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, তার নাম আক্কাস আলী (৫০)। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইজতেমায় যোগদান করেন। জুমার নামাজের পর হঠাৎ অসুস্থতবোধ করলে বিকালে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মারা যান।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, আশরাফুল বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ইজতেমা ময়দানের ৬ নম্বর রোডের ৫ নম্বর গেটের ৪২১ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।

এর আগে বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) এবং গাজীপুর মেট্রো সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তালেব (৯০) ইজতেমা মাঠে মারা যান।

/এফআর/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি