প্রেমিকার বিয়ের ৭ দিন পর প্রেমিকের ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:০০

‘আর কখনও কারও কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন, আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোন পোস্ট করা হবে না’। নিজের ফেসবুক আইডিতে এমন পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন পোশাক শ্রমিক রনি আহমেদ।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিন্টু মিয়া তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

রনি আহমেদ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের মাওনা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলার রঙ্গীলা বাজার এলাকার আনোয়ারা নিট কম্পোজিট মিলস লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। শুক্রবার দিবাগত রাত ২টার পর কোনও একসময় আত্মহত্যা করেন।

নিহতের পাশের বাড়ির  আতিক হোসেন দাবি করেন, একই গ্রামের এক মেয়ের সঙ্গে রনির প্রেমের সম্পর্ক ছিল। তারা দুজন দেড় মাস আগে পালিয়ে গিয়েছিল। বাড়িতে আসার ২৬ দিন পর মেয়ের অভিভাবক ও পরিবার গত ৬ জানুয়ারি বিয়ে দিয়ে দেয়। প্রেমিকার বিয়ে হওয়ার পর থেকে সে মানসিক অস্থিরতায় ছিল। কারও কথা বলতো না। শুক্রবার বিকালে প্রেমিকা স্বামীসহ গ্রামের বাড়ি এলে সে দেখতে পায়। এরপর রাতে এই ঘটনা ঘটে।

তিনি আরও দাবি করেন, শুক্রবার রাত ২টা পর্যন্ত পরিবারের সবার সঙ্গে পিঠা খেয়ে ঘুমাতে যায়। এ সময় তার মা-কে বলে, আমি সকালে ঘুম থেকে উঠে অফিসে যাবো। জাগতে না পারলে ডেকে দিও। ঘুমানোর আগে সে তার ফেসবুক আইডিতে ওই স্ট্যাটাসটি দেয়। শনিবার সকাল হয়ে গেলেও দরজা না খোলায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে রনিকে ফাঁসিতে ঝুলতে দেখেন।

এসআই মিন্টু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল ওই বাড়িতে গিয়ে ঝুলন্ত অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়। কোনও অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের